1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরিষাবাড়ীতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করণে কর্মশালা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

সরিষাবাড়ীতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করণে কর্মশালা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩২ বার পঠিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
আধুনিক কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে জামালপুরের সরিষাবাড়ীতে দিনব্যাপী কৃষি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে সরিষাবাড়ী পৌরসভার বাউশী বাজার এলাকায় আয়োজিত এক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার সেলিম উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের সরিষাবাড়ী উপজেলার পরিবেশক এস এম আশরাফুল আলম। কর্মশালাটি সঞ্চালনা করেন টিএসও-মধুপুর নূর মোহাম্মদ এবং কৃষিবিদ সাজেদুল ইসলাম।
কর্মশালায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের হাইব্রিড ধান চাষ, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিত করতে কৃষকদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অংশগ্রহণকারী কৃষকরা বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৬০ জন কৃষককে প্রতি কৃষককে ১ কেজি করে হাইব্রিজ ধান
বিতরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park