1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সফিপুরে উলামা-তলাবা মানবিক সংগঠনের চেয়ারম্যান হাফেজ মো আনিসুর রহমানের উদ্যোগে ঢাকা-টাঙ্গাঈল-গাজীপুর মহাসড়কের ভাঙ্গা পাকা রাস্তা সংস্কার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সফিপুরে উলামা-তলাবা মানবিক সংগঠনের চেয়ারম্যান হাফেজ মো আনিসুর রহমানের উদ্যোগে ঢাকা-টাঙ্গাঈল-গাজীপুর মহাসড়কের ভাঙ্গা পাকা রাস্তা সংস্কার

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত


মো ইয়াকুব আলী তালুকদার,গাজীপুর প্রতিনিধি

আজ ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার মহাসড়কের যমুনা রোড মোড়ে পাকা রাস্তা ভেঙ্গে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল।

মহাসড়কে এমনন পাকা রাস্তা ভাঙ্গা থাকার কারণে প্রতি নিয়ত গাড়ী এক্সিডেন্ট এবং পথচারীদের জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। তবুও যেন দেখার ছিল না কেউ।

উলামা-তলাবা মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সামাজিক এবং মানবতার ফেরিওয়ালা হাফেজ মো আনিসুর রহমানের নজরে আসলে বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়ে যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহযোগিতায় রাস্তাটি মেরামত করে দেন। এবং পানি নিষ্কাশনের ড্রেনের হাউজের নিচে পড়ে যাওয়া বড় স্লাব উপরে উঠিয়ে সঠিকভাবে বসিয়ে দেওয়া হয়।

প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার যানবাহন রিকশা, ভ্যান, অটো, সিএনজি, মালবাহী ট্রাক, কাভার ভ্যান ও হাজার হাজার জনসাধারণ চলাচল করে। জনবহুল এই এলাকার ব্যাস্ত রাস্তাটি যেন ছিল মরণ ফাঁদ!

আজ সকাল দশটার সময় রাস্তাটি মেরামত শুরু করে প্রায় বিকেল তিনটা পর্যন্ত মেরামতের কাজ চলে। এসময় উপস্থিত সকলেই সামাজিক এই কাজের প্রশংসা করেন। যানবাহনের ড্রাইভার ও সাধারণ পথচারী রাস্তাটি সংস্কার করতে দেখে অনেক খুশি হন।

এই বিষয়ে হাফেজ মো আনিসুর রহমান আনিস বলেন এরকম সামাজিক কাজ কোন লৌকিকতার জন্য নয়। জনদূর্ভোগ ও ভোগান্তি নিরসনের জন্য এবং ইহকাল ও পরকালে মুক্তির জন্যই এরকম সামাজিক কাজ সকলেরই করা উচিত। এজন্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসা দরকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park