1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সন্দ্বীপে পৌরসভা কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সন্দ্বীপে পৌরসভা কর্তৃক আয়োজিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ জাহিদুল ইসলাম শিহাব– সন্দ্বীপ, চট্টগ্রাম।
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

মোঃ জাহিদুল ইসলাম শিহাব– সন্দ্বীপ, চট্টগ্রাম।

ডেঙ্গু প্রতিরোধে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সন্দ্বীপ  পৌরসভার উদ্যোগে  ( ২৮ আগষ্ট)  বুধবার বেলা ১০ টায় পৌর প্রশাসক  কর্মকর্তা-কর্মচারীরা  উপজেলা শহরে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন।।

  সন্দ্বীপ সহকারী কমিশনার ভূমি ও পৌরসভার প্রশাসক তাসফিক সিফাত উল্ল্যার সভাপতিত্বে   প্রধান অতিথি হিসাবে অভিযান  উদ্ভোধন করেন  সন্দ্বীপ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, কৃষি ব্যাংক ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, পৌরসভার ইঞ্জিনিয়ার প্রকৌশলী রবিউল ইসলাম , সাংবাদিক বাদল রায় স্বাধীন, ইলিয়াছ সুমন  সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা  রিগ্যান চাকমা বলেন আজ থেকে পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে, জলাবদ্ধতা নিরাসনে খুব দ্রুত আমরা খাল সংস্কার শুরু করব। ড্রেনে থাকা ময়লা গাছের টব, ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন/অপসারণ করুন এবং বাড়ী-ঘর পরিষ্কার রাখুন।অব্যবহৃত গাড়ীর টায়ার, নির্মাণকাজে ব্যবহৃত চৌবাচ্চা, পরিত্যক্ত টিনের কৌটা, কাচ/প্লাষ্টিকের বোতল/ক্যান, হাঁড়ি, ডাবের খোসা, বালতি, , ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তা থেকে ডেঙ্গুর সম্ভাবনা থাকে। ড্রাম ইত্যাদিতে জমে থাকা পানি পরিষ্কার রাখুন এবং অপসারণ করুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park