1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সততা ও নৈতিক নেতৃত্ব চাই, চাঁদাবাজদের বয়কট করুন: জাকের পার্টি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সততা ও নৈতিক নেতৃত্ব চাই, চাঁদাবাজদের বয়কট করুন: জাকের পার্টি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

নির্বাচনে পেশী শক্তি, কালো টাকা এবং চাঁদাবাজদের প্রভাব গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি—এ মন্তব্য করে জাকের পার্টির নেতারা বলেছেন, দেশের রাজনীতিতে সততা, নৈতিকতা ও আদর্শ ফিরিয়ে আনতে হলে এই অপশক্তিকে রুখতে হবে। এজন্য আসন্ন জাতীয় ও স্থানীয় নির্বাচনে জনগণকে সচেতন থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী ও কালো টাকার প্রভাবশালীদের বয়কট করার আহ্বান জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ বাজারে মগটুলা ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত “শান্তি ও স্থিতিশীলতার আহ্বান” শীর্ষক জনসভায় এসব কথা বলেন দলটির নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের উন্নয়নের পূর্বশর্ত। কিন্তু পেশী শক্তি ও কালো টাকার দৌরাত্ম্যের কারণে মেধাবী ও সৎ মানুষগুলো নির্বাচন থেকে পিছিয়ে পড়ছেন। এই সংস্কৃতি বদলাতে হলে সৎ, আদর্শবান এবং জনদায়িত্বসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।

তারা আরও বলেন, ৫৪ বছর ধরে নানা রাজনৈতিক দলের শাসন দেখেছে দেশবাসী। কিন্তু পরিবর্তন আসেনি। তাই একবার জাকের পার্টিকে সুযোগ দিন। আমরা চাই শান্তি, সত্য ও মানবতার রাজনীতি। ভোট দিন গোলাপ ফুল প্রতীকে—সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য।

জনসভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি মগটুলা ইউনিয়ন শাখার সভাপতি রফিকুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল লতিফ।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা উত্তর স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি আমির হামজা।

সভাটি সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা ছাত্র ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক ছাইদুর রহমান সুজন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—জেলা জাকের পার্টির সিনিয়র সহ-সভাপতি এখলাছ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মোতালেব দুলাল, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুব ফ্রন্টের জেলা সভাপতি নান্টু সূত্রধর, সাধারণ সম্পাদক আল আমিন, ছাত্রী ফ্রন্টের সাধারণ সম্পাদিকা লতিফা বেগম মনি, স্বেচ্ছাসেবক ফ্রন্ট ঈশ্বরগঞ্জ শাখার সভাপতি মতিউর রহমান, যুব ফ্রন্ট উপজেলা সভাপতি আব্দুল আজিজ তুষার এবং ছাত্রী ফ্রন্ট ঈশ্বরগঞ্জ শাখার সভানেত্রী সুবর্ণা আক্তার প্রমুখ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।##

##মোজাম্মেল হক হিরন

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park