1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীবরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শ্রীবরদীতে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

এসডি সোহেল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩২১ বার পঠিত

এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টারঃ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে
দৈনিক মানব জমিন ও দৈনিক খবরের প্রতিনিধি সাংবাদিক ও রানীশিমুল ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আবু সাইদ দিনারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার প্রতিবাদে শেরপুরের শ্রীবরদীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলার চৌরাস্তা মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে শেরপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা ও আশপাশের এলাকার অন্তত ৩০ জন সাংবাদিক ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আবু সাইদ দিনার একজন নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন পেশাজীবী। তার বিরুদ্ধে ১ মে ২০২৫ সালে রানীশিমুল ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে সংঘটিত একটি হত্যা মামলায় (মামলা নং ৬৬/২৫) পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।
দৈনিক নয়াদিগন্ত এর সাংবাদিক এজেএম আহসানুজ্জামান ফিরোজ বলেন, আবু সাইদ দিনারের মতো একজন পরিচ্ছন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
দৈনিক যায়যায়দিন এর সাংবাদিক রমেশ সরকার বলেন, আবু দিনার একজন সৎ সাংবাদিক ও জনপ্রিয় সমাজসেবক। তার নামে মিথ্যা মামলা দায়ের করে একটি মহল তাকে হেয় করার অপচেষ্টা করছে।
দৈনিক সংগ্রাম এর জাকির হোসেন বলেন, দিনার ভাই একজন মানবিক মানুষ ও সমাজসেবায় জড়িত একজন নিবেদিত কর্মী। তাকে মামলায় জড়িয়ে দৃষ্টান্তমূলকভাবে অপমান করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”
মাই টিভির তারেক মুহাম্মদ আব্দুল্লাহ রানা বলেন সাংবাদিক এখন চরম চ্যালেঞ্জের মুখে। সত্য লেখার কারণে সাংবাদিকদের এভাবে হেনস্তা করার চেষ্টা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এছাড়া দৈনিক আজকের প্রত্রিকার রিপোর্টার ফরিদ আহম্মেদ রুবেল বলেন, আমরা চাই, তদন্ত হোক স্বচ্ছ ও নিরপেক্ষভাবে। কোনো নির্দোষ নাগরিক যাতে হয়রানির শিকার না হন, সে নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে। দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক এসডি সোহেল রানা ও
দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি সাফিজল হক তানভীর বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানাই। নির্দোষ মানুষকে হয়রানি করা মানেই আইনের অপব্যবহার।
এছাড়া মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,
ডেইলী ইন্ডাস্ট্রির মন্জুরুল ইসলাম মন্জু, দৈনিক বর্তমানের হাফেজ মাসুদুর রহমান, দৈনিক নতুন দিনের মোস্তফা কামাল, দৈনিক আমার বার্তার জুবায়ের , দৈনিক কালের সমাজের বিশাল আহম্মেদ, দৈনিক আলোকিত জামালপুরের সাজুল ইসলাম, দৈনিক ভোরের আওয়াজের রাকিব হোসেন,
এ সময় ভুক্তভোগী আবু সাইদ দিনার বলেন, আমি ঘটনার সময় গাজীপুরে ছিলাম। আমার কাছে সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশনের প্রমাণ রয়েছে। রাজনৈতিকভাবে আমাকে হয়রানি করা হচ্ছে। আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি ও প্রকৃত দোষীদের বিচার দাবি করছি।
এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আনোয়ার জাহিদ বলেন, রানীশিমুল ইউনিয়নের একটি হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে। আমরা এখনো তদন্তের প্রাথমিক পর্যায়ে আছি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই তদন্তে কোনো পক্ষপাতিত্ব করা হবে না। আমরা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবো। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়েও আমরা সতর্ক রয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park