1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিল জামায়াত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিল জামায়াত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৭৬ বার পঠিত


রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেরপুরের ৯টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩০ আগস্ট শুক্রবার বিকেলে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শেরপুর জেলায় ও ঢাকায় নিহত শেরপুরের ৯ শহীদ পরিবারের মাঝে নগদ দুই লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির, রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. সামিউল হক ফারুকী।
শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহীদ মাহবুবের ভাই মাজহারুল ইসলাম মাসুদ, শহীদ সৌরভের ফুফা মিন্টু মিয়া, শহীদ সবুজের মামা কাউসার মাহমুদসহ শহীদ পরিবারের স্বজনরা।
ওইসময় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা কর্ম পরিষদ সদস্য, আনোয়ার হোসেন, আবুল কালাম, আব্দুল আওয়াল, আব্দুল কাদের, মাহফুজুল রহমান, মাওলানা নুরুল আমিন, ফারদিন হাসান হাসিব, মাওলানা আফসার উদ্দিন, মাওলানা নুরে আলম সিদ্দিকী, মাওলানা আতাউর রহমান, গোলাম সারোয়ার, আব্দুল হাকিম, মাহবুবর রহমান মিস্টারসহ জেলা জামায়াত-শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park