1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শিক্ষক দেলোয়ার লিটনের সীমাহীন দুর্নীতি - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষক দেলোয়ার লিটনের সীমাহীন দুর্নীতি

এম মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

এম মনিরুল ইসলাম, সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি:

সাতক্ষীরার সুন্দরবন অঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উঠেছে। অনুসন্ধান পূর্বক প্রকাশ পশ্চিম খুলনার সাতক্ষীরা জেলা নানা রকম দুর্যোগে বিপর্যস্ত। বিরূপ আবহাওয়ার দরুন বাচ্চারা স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারে না। শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন খ্যাত ১২২ নম্বর খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলোয়ার হোসেন লিটনের বিরুদ্ধে একাধিক অর্থ আত্মসাৎ এর প্রমাণ পাওয়া গেছে।যে কারণবশত বিভাগীয় মামলা রেকর্ড হয়েছে। সম্প্রতি উপজেলা শিক্ষক তদন্ত কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও গণমাধ্যম কর্মীর সমন্বয়ে উক্ত তদন্ত কার্যক্রম মত বিনিময় ও তথ্য প্রমাণের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন সুধী ব্যক্তিবর্গ অভিভাবক ও সকল শ্রেণী পেশার মানুষ। বিগত দিনের স্বৈরাচার সরকার শাসনামলে দুর্নীতিবাজ সহকারী শিক্ষক প্রধান শিক্ষক পরিচয় দানকারী প্রতারক দেলোয়ার হোসেন লিটন ওপর মহলকে টাকার মাধ্যমে ম্যানেজ করে বাড়িতে ঘুমিয়ে সরকারি বেতন নিয়েছেন কয়েক বছর তার বিরুদ্ধে কথা বলা অথবা অভিযোগ করার সুযোগ দিতেন না তিনি স্বৈরাচার সরকার পতনের পর সকল সত্য ঘটনা সামনে আসতে চলেছে ফলস্রুতিতে এই সরকারি শিক্ষকের একাধিক দুর্নীতি প্রমাণিত হয়েছে উক্ত তদন্ত কার্যক্রমের বাদী মাসুম বিল্লাহ সহকারী শিক্ষক হওয়া সত্ত্বেও নিজেকে প্রধান শিক্ষক পরিচয় দিয়ে অসংখ্য দুর্নীতি করে এসেছেন। এমনই তথ্য এই প্রতিনিধিকে জানান, আরো বলেন, তিনি মাসে মাত্র কয়েক দিন স্কুলে আসেন বাকি দিনগুলো অবসরে আরাম-আয়েশে কাটান সরকারি শিক্ষক হয়েও জেলে বাওয়ালিদের জেলেকার্ড করার বাহানায় এলাকার অনেকের নিকট থেকে টাকা আত্মসাৎ করেছেন। তিনি নিষ্পাপ বাচ্চারা যারা,আগামী দিনের ভবিষ্যৎ দেশের সম্পদ।সরকারের দেয়া উপবৃত্তির টাকা কৌশলে আত্মসাৎ করেছেন। ম্যানেজিং কমিটির তোয়াক্কা না করে ওপরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ম্যানেজ করে তিনি নানান অপকর্ম চালু রেখেছেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত দুর্নীতির চূড়ান্ত ফলাফল পাওয়া যায়নি। ধারাবাহিকভাবে শিক্ষক দেলোয়ার হোসেন লিটনের সকল অপকর্ম ফাশ করা হবে। চলবে।

।। তদন্তকারী কর্মকর্তা সহ সুধি ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park