1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে সাংবাদিকের উপরে হামলার ঘটনায় ৩ জন আসামি কারাগারে । - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

শাহজাদপুরে সাংবাদিকের উপরে হামলার ঘটনায় ৩ জন আসামি কারাগারে ।

জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন

শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭ জন সাংবাদিকের উপরে হামলার ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

যানা যায়, গতকাল বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্য পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পায়। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলে সাংবাদিকরা। এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা ছায়ায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল সহ ৭জন সাংবাদিক আহত হয়।

এক‌ই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানাপুলিশ অভিযান চালিয়ে ১নং আসামি রবিউল, ২নং আসামি আমির হোসেন ও ৩নং আসামি ইমরানকে গ্রেফতার করে।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী বলেন, সাংবাদিকদের উপরে হামলার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শীর্ষ ০৩ আসামীকে গ্রেফতার করা হয়। পরে আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। তিনি আরো জানান, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park