1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ - ৫ । - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

শাহজাদপুরে দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন এসএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ – ৫ ।

মোঃ জাকারিয়া হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১১৩ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন (এম,এস-সি)
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী যমজ দুই বোন মোছাঃ আফিয়া আক্তার ও মোছাঃ ইভা আক্তার এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। দুই যমজ বোনই লেখাপড়া করেছেন শাহজাদপুর উপজেলার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে।

শিক্ষার্থী আফিয়া আক্তার বলেন, আমার লেখাপড়ার ক্ষেত্রে চোখের সমস্যাটাই ছিল সবচেয়ে বড় বাধা। বোর্ডে লেখা ঠিকমতো দেখতে পেতাম না। স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে ভয় লাগত। অনেক কষ্ট করে পড়ালেখা চালিয়ে গেছি।

অপর যমজ বোন ইভা আক্তার বলেন, স্কুলে যাওয়া, রাস্তা পার হওয়া – সব কিছুতেই সমস্যায় পড়েছি। অনেক কষ্ট করেছি, তবুও থেমে থাকিনি। আমার স্বপ্ন বিসিএস ক্যাডার হবো।

বাবা গোলাম আক্তার বলেন, আমার দুই মেয়ে অনেক কষ্ট করে আজকের এই জায়গায় এসেছে। ওদের স্কুলে যাওয়া খুব কষ্টকর ছিল। আমি বা ওদের মা হাতে ধরে স্কুলে নিয়ে যেতাম। অফিস থেকে ফিরে ক্লান্ত থাকলেও কোচিং থেকে আনতাম।  আমি চাই ওরা বিসিএস দিয়ে ক্যাডার হোক।

মাতা মোছাঃ তানিয়া শাবনাজ বলেন, ছোটবেলা থেকেই চোখে সমস্যা ছিল। ওরা নিজেদের জন্য যেভাবে লড়েছে, সেটা অনেক বড় ব্যাপার। আমি ওদের ফলাফলে খুব খুশি। দোয়া করি, যেন সামনে আরও ভালো করে।

শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারজানা ইয়াসমিন বলেন, দুই বোনই জিপিএ-৫ পেয়েছে। ওরা চোখে কম দেখে, কিন্তু পড়াশোনায় চমৎকার। যদি সঠিকভাবে সহায়তা পায়, তাহলে বিসিএসের স্বপ্ন বাস্তব হবেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park