1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে করতোয়া নদীর তীর থেকে এক তাঁত কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

শাহজাদপুরে করতোয়া নদীর তীর থেকে এক তাঁত কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে করতোয়া নদীর তীরের বালুচর থেকে ইমদাদুল হক মিলন (৩৮) নামের এক তাঁত কাপড় ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

ইমদাদুল হক মিলন উপজেলার গারাদহ ইউনিয়নের মাকড়কোলা গ্রামের মোঃ আয়নাল সরকার লেদুর ছেলে, তিনি ৩ সন্তানের জনক।
যানা যায়, শনিবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার গারাদহ ইউনিয়নের তালগাছি করতোয়া ডিগ্রি কলেজের সামনে অবস্থিত করতোয়া নদীতে স্থানীয়রা যাওয়ার সময় একটি অজ্ঞাত লাশ দেখতে পায়।

পরে খবর পেয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল সকাল ৯টায় ঘটনাস্থলে উপস্থিত হয়।
সুরতহাল শেষে লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।পরে থানায় উপস্থিত হয়ে কাপড় ব্যবসায়ী ইমদাদুল হক মিলনের স্ত্রী রিমা খাতুন লাশটি তার স্বামীর বলে সনাক্ত করেন।

নিহতের স্ত্রী রিমা খাতুন সাংবাদিকদের বলেন, ‘ঋণের চাপে আমার স্বামী সোমবার থেকে নিখোঁজ ছিল। গতকাল শুক্রবার রাত আনুমানিক দশটায় সে ফোন করে জানায় যে বিষপান করে ছটফট করছে। এ সময় সে কোথায় আছে না জানিয়ে কল কেটে ফোন বন্ধ করে দেয়। আজ সকালে জানতে পারি যে আমার স্বামীর লাশ করতোয়া ডিগ্রি কলেজের সামনের বালুচরে পাওয়া গেছে।

এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম আলী বলেন, ‘উপজেলার তালগাছি এলাকায় অজ্ঞাত লাশ পাওয়ার খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে আমি নিজেই ঘটনাস্থলে উপস্থিত হ‌ই। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহতের স্ত্রী জানিয়েছেন যে, ঋণের চাপে সে বিষ পান করে আত্মহত্যা করেছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park