1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাল্লায় বন্দোবস্ত সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

শাল্লায় বন্দোবস্ত সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের নাইন্দ্যা গ্রামের কয়েকজন ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখলে থেকে বসবাস করে আসছেন। এমনকি সরকারের কাছ থেকে বন্দোবস্ত প্রাপ্তও হয়েছে। এই পরিবারগুলো সহজ সরল হওয়ায় একটি কুচক্রীমহল সেটেলমেন্টের সময় অসহায় পরিবারগুলোর বন্দোবস্ত জমি নিজেদের নামে অন্তর্ভুক্ত করে এই অসহায় পরিবারগুলোকে ভিটেছাড়া করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকি বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে। তাই ভুক্তভোগী পরিবারগুলো অসহায় হয়ে শাল্লা উপজেলা প্রেসক্লাবে এসে একটি সংবাদ সম্মেলন করে। বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিকেশ চন্দ্র দাস। তিনি লিখিত বক্তব্যে জানান, আমাদের বর্তমান বসত বাড়িটি পিতামহের সময় থেকে আমরা নির্বিবাদ ভোগ-দখল করে আসছি। কোনোরূপ প্রতিবন্ধকতার সম্মূখিন হইনি। কিন্তু জীবন-জীবিকার তাগিদে আমি এবং আমার অপর অংশিদারগণ দীর্ঘদিন দেশের বিভিন্ন বিভাগীয় ও রাজধানী শহর ঢাকায় অবস্থান করার সুযোগে আমাদের দীর্ঘদিনের স্বত্ত্বদখলীয় বসত বাড়িটি যোগাযোগি মূলে চলমান আর.এস রেকর্ড কালে আমাদের পার্শ্ববর্তী মেঘনাপাড়া গ্রামের বাসিন্দা কালিকান্ত দাস নামের জনৈক ব্যক্তি রেকর্ড সৃজন করে মারা গেলে উক্ত কালিকান্ত দাসের উত্তরাধিকার সুবাস দাস ও সুদ্বীপ দাসের নিকট থেকে ভক্ত দাস গং (তিন জন), পিতা- মৃত মহানন্দ দাস, গ্রাম- নাইন্দা, উপজেলা- শাল্লা, জেলা- সুনামগঞ্জ গণ আমাদের স্বত্ব-দখলীয় বাড়িটি রেজিস্ট্রী দলিল মূলে খরিদ করিয়া আমাদেরকে

চরম হুমকি ও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। বর্তমানে ভক্ত দাস গং-গণ আমাদেরকে প্রতিনিয়ত হুমকি-ধামকি প্রদর্শন করছে এবং আমাদের স্বত্ব-দখলীয় বসত বাড়ি হতে আমাদের নির্মিত ঘর-দরজা অপসারণ করার প্রকাশ্য হুমকি দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park