1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৬৩ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বুধবার (২ জুলাই) বিকেল ৩টায় মামার বাজার পয়েন্টে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদলনেতা লিটনের মুক্তির দাবিতে এক
বিক্ষোভ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মামার বাজার পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। যুব নেতা গফুর আল মামুনের সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সুজনের সঞ্চালনায় বক্তরা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতি হিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হেলোয়ার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ,যুব নেতা আব্দুর রহিম, পূর্ব জাফলং ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক উসমান আলী প্রমুখ।
বিক্ষোভ মিছিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটনসহ তার সাথে আরও ২ জন আসামী-কে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত বিগত ২০২৩ সালের ৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেন এবং ২ জন আসামী-কে খালাস প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park