
স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
চট্টগ্রাম নগরের লালখান বাজার মোড় এলাকায় যাত্রীবাহী বাসচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছে।
মঙ্গলবার রাতের ৯ টার দিকে এই ঘটনা ঘটে নিহত ওই নারীর নাম রিয়া মজুমদার (২৪)। তিনি গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েলেস্টেট কোম্পানিতে চাকরি করেন।
ঘটনার ২ নং বাসের যাত্রী আশরাফ বলেন: ওই নারী ৭ নম্বর রুটের একটি বাস থেকে নামতে গিয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গেই দুই নম্বর রুটের একটি মিনিবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ট্রাফিক পুলিশ জানান: লালখান বাজারে এক বাস থেকে নামার সময় পড়ে যান তিনি। এ সময় পেছন থেকে আসা আরেকটা বাস চাপা দেয়। অ্যাভিনিউ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পুলিশ জব্দ করলেও চালক পালিয়েছে।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলাদেশ খবর প্রতিদিন কে বলেন : আমরা ঘটনাস্থলে এসেছি৷ ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে। বাসটি জব্দ করেছি তবে চালক পালিয়েছে। মৃত্যুর পর নারীর ব্যাগ তল্লাশি করে একটি পরিচয়পত্র পাওয়া যায়। তাতে গোল্ডস্যান্ডস নামে প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ পদে চাকরি করেন লেখা আছে। তাঁর পরিচয়পত্রটিতে রক্তের দাগ লেগে ছিল।