1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন।। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন।।

একেএম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৫৭ বার পঠিত

একেএম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার।। লক্ষ্মীপুর জামায়াত নেতা কাউছারের মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করেছে দলটি। এ ছাড়া এ ঘটনার সঙ্গে স্থানীয় বিএনপির কর্মীরা জড়িত বলে দাবি করেছে জামায়াত। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জেলা জামায়াতের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এর আগে গতকাল সোমবার শহরের গোডাউন রোড এলাকার বশির ভিলা হলরুমে বিএনপির সংবাদ সম্মেলনে নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জামায়াত এ আয়োজন করেন।
লক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে নেতা-কর্মী ও পুলিশ যা বলছেলক্ষ্মীপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে নেতা-কর্মী ও পুলিশ যা বলছে
সংবাদ সম্মেলনে জামায়াত নেতা ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘স্বাভাবিক নয়, জামায়াত নেতাকে পরিকল্পিত হত্যা করা হয়। এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। জামায়াত নেতা কাউছার আহম্মদ মিলন হত্যা মামলাটি রাজনৈতিক নয়। সামাজিক একটি ঘটনায় জামায়াত নেতাকে হত্যা করা হয়েছে। আমাদের উভয়ের (বিএনপি-জামায়াত) কথা হয়েছিল হত্যাকারী যেই হোক তাকে বহিষ্কার করা হবে। কিন্তু বিএনপি সেই প্রতিশ্রুতি রাখেনি। বরং জঘন্যতম কথা বলা হচ্ছে যে, জামায়াত একটি স্বাভাবিক মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে। কাউছার আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, তার ঘাড়ে ও মাথায় আঘাত ছিল। সেটি কীভাবে স্বাভাবিক মৃত্যু হয়?’

জামায়াত নেতা রেজাউল করিম বলেন, ‘বিএনপি থেকে বলা হচ্ছে, কাউছার এর আগে স্ট্রোক করেছেন, অতএব এটি স্বাভাবিক মৃত্যু। এসব কথায় জাতি বিভ্রান্ত। ছেলেকে রক্ষা করতে গেলে তাকে আঘাত করা হয়েছে। আবার তিনি চিকিৎসা নিতে গেলে হাসপাতালে তাকে ভয়ভীতি দেখানো হয়। এখন তার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে।’

লক্ষ্মীপুরে হামলায় জামায়াত নেতা নিহত, বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলালক্ষ্মীপুরে হামলায় জামায়াত নেতা নিহত, বিএনপির ১২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
হত্যা নিয়ে রাজনীতিকরণের বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘রাজনীতিকরণ কারা শুরু করেছে! সন্ত্রাসীরা তাকে আহত করেছে এবং তিনি মারা গেছেন। কিন্তু মামলার আসামিরা রাজনৈতিক দলের নেতা-কর্মী। হামলার ঘটনার পর তারা বিরাট একটি মিছিল করেছে, স্যোশাল মিডিয়ায় তা আসছে। তাহলে রাজনীতিকরণের সূচনাটি কারা করল? হত্যাকাণ্ডের পর ময়নাতদন্ত হয়, রিপোর্ট আসবে। কিন্তু রিপোর্ট আসার আগেই কেউ কেউ বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। এ জন্য আমরা শঙ্কিত, কোনো চাপের কাছে নতি স্বীকার নিয়ে। প্রকৃত হত্যাকাণ্ডের রিপোর্ট আসবে বলে আমরা অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের কাছে প্রত্যাশা করি।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহ-সেক্রেটারি মহসিন কবির মুরাদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম সুমন খানসহ প্রমুখ।

থানা পুলিশ ও জামায়াত জানায়, জামায়াতের ওলামা বিভাগের নেতা কাউছারের মৃত্যুর ঘটনায় ৩২ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় তার স্ত্রী শিল্পী আক্তার রোববার (৮ জুন) মামলা করেছেন। এতে এজাহারভুক্তরা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। কাউছার বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে হামলার শিকার হয়ে সন্ধ্যায় মারা যান। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park