1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
লক্ষ্মীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার ।
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার ।

লক্ষ্মীপুর জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ(১৩/৬/২০২৫) রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে, জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

সভায় জেলার সার্বিক নিরাপত্তা, অপরাধ দমন, যানবাহন চলাচল, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো আকতার হোসেন। উপপরিচালক,স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী অফিসার,ফায়ার সার্ভিস, আনসার, র‌্যাবসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

সভায় জেলা প্রশাসক বলেন, “সুশাসন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সবার সমন্বিত প্রয়াস অপরিহার্য। আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনসচেতনতাও জরুরি।” তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোনো অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ডে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন সংশ্লিষ্টদের।

সভায় বক্তারা মাদক নির্মূল, কিশোর অপরাধ দমন, ইভটিজিং প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতামত প্রদান করেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থার সফল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।

সভা শেষে জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে আগামীদিনের কর্মপরিকল্পনার ভিত্তি স্থাপন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park