1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে সাবেক জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান,তৃণমূল জাতীয় পার্টির দাবী কর্মীর অবমূল্যায়ন ও সাংগঠনিক দূর্বলতাই মুল কারণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

রাজারহাটে সাবেক জাপার অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান,তৃণমূল জাতীয় পার্টির দাবী কর্মীর অবমূল্যায়ন ও সাংগঠনিক দূর্বলতাই মুল কারণ।

​রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

​রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৬ কুড়িগ্রাম ২ আসনের রাজারহাট উপজেলা জাতীয় পার্টির প্রায় সাবেক অর্ধশতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন।

১৬ই নভেম্বর ২০২৫ইং তারিখে রবিবার সন্ধ্যায় রাজারহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তারা এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
​যোগদানকারী নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার আদর্শ ধারণ করে বিএনপির রাজনীতি করার অঙ্গীকার ব্যক্ত করেন।সেই সাথে আগামী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাফিজুর রহমান (মোস্তফা), আহবায়ক,জেলা বিএনপি কুড়িগ্রাম।
​প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ​জনাব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ,সদস্য সচিব কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।
​সভায় বিশেষ অতিথি ছিলেন:
​জনাব মোঃ শফিকুল ইসলাম (বেবু)যুগ্ম আহবায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম।

আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাহমুদুল হাসান আল মারজান,যুগ্ন আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

যোগদান ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:
​জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম
আহবায়ক(ভারপ্রাপ্ত) উপজেলা বিএনপি রাজারহাট।

​সভা সঞ্চালনা করেন:
​জনাব মোঃ সাইদুল ইসলাম, সদস্য সচিব,উপজেলা বিএনপি রাজারহাট।

​দলবদলের কারণ হিসেবে
​যোগদানকারী জাপা নেতাকর্মীরা সাংবাদিক কে জানান,কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির স্বার্থবাদী এক নেতার কারণেই তারা দীর্ঘদিন থেকে দলে উপেক্ষিত হচ্ছেন এবং তাদের সঠিক মূল্যায়ন হচ্ছিল না তাই তারা দলত্যাগের এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

সেই সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিএনপির পাশে থাকার লক্ষ্যেই এই দলে যোগদান করেন।

এছাড়াও আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে কুড়িগ্রাম-২ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
​এ সময় প্রধান বক্তা আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ যোগদানকৃত নেতাকর্মীদের স্বাগত জানান এবং তাদের এই যোগদানকে আগামী নির্বাচনে বিজয়ের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে উল্লেখ করেন।

তিনি সকলের প্রতি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

একদিকে জাতীয় পার্টির সাবেক অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপি তে যোগদানে তৃণমূল জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির দায়িত্বশীল এক নেতা জানান ২৪ শের জুলাই-আগস্টের গন-অভ্যুত্থানের পর থেকে কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির কোন রকম সাংগঠনিক তৎপরতা দেখা যায়নি।এমনকি আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন কে ঘিরে এখনো নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে।তবে জেলার উলিপুর উপজেলার জাতীয় পার্টির সদস্য সচিব ও উলিপুর ৩ আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সোবহানের নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা গেলেও অন্যান্য তিন আসনে জাতীয় পার্টির তেমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।
জাতীয় পার্টির এই লাজুক অবস্থার জন্য তৃণমূল জাতীয় পার্টির নেতৃবৃন্দ সরাসরি আঙ্গুল তুলছেন কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের দিকে।

স্থানীয় সুত্র থেকে জানা যায়, বিএনপি তে নব্য যোগদানকৃত জাতীয় পার্টি নেতৃবৃন্দ উপজেলাতে তারা জাতীয় পার্টির খুটি হিসাবে পরিচিত ছিলো।
শুধুমাত্র ব্যক্তি প্রভাব জিইয়ে রাখতে সাংগঠনিক ভাবে পদ বঞ্চিত হওয়ায় তারা দলত্যাগের সিদ্ধান্ত নেয় বলে একাধিক সুত্র হতে নিশ্চিত হওয়া গেছে।

যোগদানকৃতরা হলেন রাজারহাট উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও নাজিম খান ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি জামাল উদ্দিন (সাবেক চেয়ারম্যান)
উমরমজিদ ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি আব্দুল হাকিম (সাবেক চেয়ারম্যান),সোহেল রানা বাবু সাবেক সাধারণ সম্পাদক বিদ্যানন্দ ইউনিয়ন জাতীয় পার্টি,শহিদুজ্জামান আঙ্গুর সাবেক সভাপতি উপজেলা ছাত্রসমাজ ও যুবসমাজ,সাবেক জাপা নেতা পেয়ারুল ইসলাম মাস্টার সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ রাজারহাটের এক সময়ের তুখোড় ছাত্রনেতা জাকারিয়া খান বিটন দীর্ঘদিন বিএনপির রাজনীতির বাইরে থাকলেও জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ এর হাতে ফুল দিয়ে নতুন করে বিএনপি তে যোগ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park