
মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
রাজশাহীর মোহনপুর উপজেলায় মাদক সেবন করে অশ্লীল আচরণ ও অঙ্গভঙ্গি করার সময় একজন কে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাকশিমইল ইউনিয়নের কাজীভাতুড়িয়া (দক্ষিণপাড়া) গ্রামে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও )আয়শা সিদ্দিকা, এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,গাজা সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার কারণে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে উপজেলার কাজীভাতুড়িয়া (দক্ষিণপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে, মাহতাব আলম (২৬), কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ০১ (এক)বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ সময় মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান উপস্থিত ছিলেন।