1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর মোহনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

রাজশাহীর মোহনপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৯৩ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মাধ্যমে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে।সোমবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রাজশাহী-টু নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রদিক্ষণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

“বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য” শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে লোকজ মেলা এবং একই স্থানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা। উপস্থাপনায় ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার ( কৃষিবিদ) এম, এ,আব্দুল মান্নান,

আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি )জোবায়দা সুলতানা, মোহনপুর থানার অফিসার ইনচার (ওসি) আতাউর রহমান, উপজেলা শিক্ষা একাডেমিক অফিসার আব্দুল মতিন,উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা পরিসংখ্যান অফিসার ফরহাদ হোসেন, খাদ্য কর্মকর্তা অফিসার নুরুন্নবী, সমাজসেবা অফিসার ইমাম হাসান, উপজেলা ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের অফিসার নিতাই ঘোষ সহ উপজেলা বিএনপি,দলীয় নেতৃবৃন্দুর মধ্যে উপস্থিত ছিলেন। উপজেলা বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব অর রশিদ, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার শামসুজ্জোহা,এছাড়াও উপজেলার
বিভিন্ন দফতরের প্রশাসন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ আয়োজনে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park