1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীর ‘থিম ওমর প্লাজায়’ আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

রাজশাহীর ‘থিম ওমর প্লাজায়’ আগুন, ১২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

মোঃ মহাজামিল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী নিউ মার্কেট এলাকায় ‘থিম ওমর প্লাজা’ নামে একটি বহুতল শপিং সেন্টারে আগুন লেগেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুন লাগে সেখানে। বহুতল এই বাণিজ্যিক ও আবাসিক ভবনের মালিক আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে জানা গেছে, থিম ওমর প্লাজার সপ্তম তলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন।

আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ২ জনকে অসুস্থ অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সাত তলা থেকে আগুন ছড়িয়ে পড়তে দেয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডার কিংবা বৈদ্যুতিক লাইন লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park