1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজশাহীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীসহ ২৬ জন গ্রেপ্তার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

রাজশাহীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মীসহ ২৬ জন গ্রেপ্তার

মহাজামিল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

মোঃমহাজামিল,স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ছয়জনসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরএমপির থানা ও গোয়েন্দা পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অপরাধের অভিযোগে ৬ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২০ জন গ্রেপ্তার করা হয়েছে; যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ১২ জন এবং অন্যান্য অপরাধে ৮ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃ আওয়ামী লীগ নেতাকর্মীরা হলেন, ইয়াছিন আলী (৭০), জেবর আলী (৫০), মো: আলামিন (২৮), মো: আলাউদ্দিন (৩৫), মো: আতাউর রহমান বাবু (৪৮) ও মো: জকির হোসেন ওরফে আবু সাঈদ (৩২)।

সাবিনা ইয়াসমিন জানান, গ্রেপ্তার ইয়াছিন আলী রাজশাহী মহানগরীর কাটাখালী থানার জাগির পাড়ার মৃত মুছার ছেলে। সে হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। জেবর আলী একই থানার ননখোলা এলাকার মৃত আহার উদ্দিনের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

অপরদিকে, আলামিন রনহাট এলাকার মো: সাইদুর রহমানের ছেলে। সে হরিয়ান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ কর্মী আলাউদ্দিন নলখোলা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। আতাউর রহমান কুখন্ডি শেখপাড়ার মৃত তাছেরের ছেলে ও জাকির হোসেন নলখোলা এলাকার মো: জালাল উদ্দিন ওরফে মহসিন আলীর ছেলে। তারা দুইজনও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park