1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাংগামাটি'র পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদান নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের হোটেল ভিজিট। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

রাংগামাটি’র পর্যটকদের নিরাপত্তা ও সেবা প্রদান নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের হোটেল ভিজিট।

মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৮২ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।

রাংগামাটি’র কাপ্তাই লেকে পাহাড়ী ঢলের নতুন পানি ও টানা কয়েকদিনের বৃষ্টিতে রাংগামাটি ও কাপ্তাই পানিতে টইটম্বুর সেই সাথে বাড়ছে পর্যটক।
আজ ০৭/০৭/২০২৫ খ্রি. ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়ন এর পুলিশ সুপার জনাব নিহাদ আদনান তাইয়ান কর্তৃক পর্যটকদের সেবার মান ও নিরাপত্তার দিক বিবেচনায় রেখে রাঙ্গামাটি পার্বত্য জেলার
‘সোনার বাংলা’ নামক হোটেল ভিজিট করা হয়। এসময় হোটেলের সার্বিক ব্যবস্থাপনা, সিসিটিভি, হোটেল কক্ষ, রেজিস্টার বুক, ক্যাফে, কিচেন, রুফটপ, সিকিউরিটি, ফায়ার সেইফটি, লন্ড্রি সহ সার্বিক সকল বিষয় তদারকি করা হয় এবং পর্যটন সেবায় বিধিসম্মত মান বজায় রাখার পরামর্শ প্রদান করা হয়। পুলিশ সুপার আদনান তাইয়ান হোটেলের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন এবং এ মান বজায় রাখার জন্য অনুরোধ ও বিবিধ গাইডলাইন প্রদান করেন। এসময় হোটেল কর্তৃপক্ষের পক্ষ হতে ম্যানেজার সহ অন্যান্য স্টাফগণ উপস্থিত ছিলেন৷ ট্যুরিস্ট পুলিশ, রাঙ্গামাটি রিজিয়ন ও জোনের ইনচার্জ সহ অন্যান্য সদস্যবৃন্দ ভিজিটকালীন ও তদারকির সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park