1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুবদল নেতা রায়েছ চৌধুরীর উদ্যোগে নবীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল পথচারীদের মাঝে ইফতার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির

যুবদল নেতা রায়েছ চৌধুরীর উদ্যোগে নবীগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল পথচারীদের মাঝে ইফতার বিতরণ

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নবীগঞ্জে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রায়েছ চৌধুরীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে শেরপুর রোড বড় সিএনজি স্ট্যান্ডে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে নবীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া, নবীগঞ্জ বাজারের বিভিন্ন পয়েন্টে পথচারী, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা অনুযায়ী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করাই তাদের মূল উদ্দেশ্য। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বলেন, রমজান মাস শুধু আত্মশুদ্ধির মাস নয়, বরং ভ্রাতৃত্ব ও সহমর্মিতার বার্তা বহন করে। তারা রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park