1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যাত্রীর অপেক্ষায় অটো চালকের জীবন যাত্রা শেষ — ট্রাকচাপায় প্রাণ গেল আতিউরের - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

যাত্রীর অপেক্ষায় অটো চালকের জীবন যাত্রা শেষ — ট্রাকচাপায় প্রাণ গেল আতিউরের

মোঃ ইব্রাহীম মিঞা, (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিঞা, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোঃ আতিউর রহমান (৫৬) নামে এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ঢাকা মোড় ফলপট্টি এলাকায় দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিউর রহমান ফুলবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের চকশাহবাজপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর আতিউর রহমান তার অটোরিকশাটি মহাসড়কের পাশে রেখে বাড়ি ফেরার উদ্দেশ্যে ফুলবাড়ি যাওয়ার যাত্রী খুঁজছিলেন। এ সময় দিনাজপুর গামী একটি দ্রুতগতির ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, আমি ফল আনা–নেয়ার কাজ করি, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল। হঠাৎ দেখি ট্রাক এসে ধাক্কা মারল—সবকিছু মুহূর্তেই শেষ হয়ে গেল।

দুর্ঘটনার পর মহাসড়ক এলাকায় শত শত মানুষ ভিড় করেন, মহাসড়কে তৈরি হয় দীর্ঘ যানজট। খবর পেয়ে বিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে বিরামপুর থানা পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। সেটি শনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

নিহত আতিউর রহমানের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, বিরামপুর ঢাকা মোড় ফলপট্টি এলাকায় মহাসড়কের পাশে ফলের দোকান ও অটোস্ট্যান্ড থাকার কারণে প্রায়ই সেখানে যানজট ও বিশৃঙ্খলা দেখা যায়। বিশেষ করে ইউ-টার্নের স্থানে যাত্রী ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এছাড়াও যাত্রীবাহী বাস যাত্রী উত্তোলনের জন্য উক্ত স্থানে দাঁড়িয়ে যানযটের সৃষ্টি করে।

তারা অভিযোগ করেন, পৌরসভার গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নর্দমা ঘেরা মহাসড়কের ধারে পানি জমে থাকে, ফলে যাত্রীদের জন্য চরম ভোগান্তি তৈরি হয়। যাত্রী ছাউনি, অটোস্ট্যান্ড বা বাস টার্মিনালের অভাবে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে।

স্থানীয়রা দ্রুত নিরাপদ সড়ক ব্যবস্থা, যাত্রী ছাউনি, অটোস্ট্যান্ড ও বাস টার্মিনাল নির্মাণসহ যথাযথ পদক্ষেপ নিতে পৌর প্রশাসন ও সড়ক ও জনপথ (রোডস অ্যান্ড হাইওয়ে) কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park