1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যশোররে ২ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৯৯২ টাকা সেতু নির্মাণের কাজ দেড় বছরেও হয়নি কাজ শুরু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

যশোররে ২ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৯৯২ টাকা সেতু নির্মাণের কাজ দেড় বছরেও হয়নি কাজ শুরু

দিপু মন্ডল প্রতিনিধি-যশোর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬৮ বার পঠিত

দিপু মন্ডল প্রতিনিধি-যশোর

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নে পাঁচ কাটিয়া গ্ৰেমে শেষ ও ধাপ পেড়েলী শুরু ওপর নদীর নির্মিত সেতুর কাজ দেড় বছরেও কাজ শুরু হয়নি। প্রায় ২ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৯৯২ টাকা সেতু নির্মাণের কাজ দেড় বছরেও শুরু হয়নি সেতুটির নির্মাণকাজ ২০২৩ইং২০২৪ অর্থবছরের বরাদ্দ হয়।

এতে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষকে পোহাতে হচ্ছে ভোগান্তি।
জানা যায়, হরিদাসকাটি ও কুলটিয়া ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে গেছে নদী।আর বর্ষাকালে পারাপারের জন্য ১০কিলোমিটার ঘুরে আসতে হয় দুই পাশের মানুষের

স্থানীয় পোলাডাঙ্গা গ্রামের ভ্যানচালক রাজু বিশ্বাস দৈনিক নতুন কাগজ কে বলেন, ভ্যান নিয়ে খুব কষ্ট করে নদী পার হতে হয়। বর্ষাকালে রাস্তার উপরে পানি উঠে যায়।দীর্ঘদিন ধরে সেতুটির কাজ বন্ধ। দ্রুত সেতুটির কাজ শেষ হলে আমাদের কষ্ট দূর হবে।

একই গ্রামের এরশাদ গাজী দৈনিক নতুন কাগজ কে বলেন, সেতুটি না থাকায় আমরা দীর্ঘদিন থেকে নদীর দুই পাড়ের মানুষ ভোগান্তি নিয়ে বসবাস করছি। সেতুটির নির্মাণকাজ শুরু হলে আমরা গ্রামবাসী খুশি হতাম যে আমাদের দীর্ঘদিনের ভোগান্তি শেষ হবে। কিন্তু কীসের ভোগান্তি দূর হলো উল্টো বেশি করে ভোগান্তি বাড়ল।

সাত থেকে আট বছর ধরে এখানে সেতু হচ্ছে হচ্ছে কিন্তু কাজ আর শেষ হয় না। এখন দেখি ঠিকাদার সবকিছু নিয়ে পালিয়েছে। আমাদের দাবি দ্রুত সেতুর বাকি অংশের কাজ শেষ করে আমার ভোগান্তি দূর করা হোক।
স্থানীয় নদীপাড়ের বাসিন্দা সুদীপ দৈনিক নতুন কাগজ কে বলেন, আমাদের ভোগান্তির শেষ নেই। কোনো জরুরি দরকারে নদী পার হতে হলে বর্ষাকালে দীর্ঘসময় নদীর পাড়ে নৌকার জন্য অপেক্ষা করতে হয়। আবার কেউ হঠাৎ করে অসুস্থ হলে দ্রুত উপজেলা হাসপাতালে নেওয়া যায় না। নৌকার জন্য অপেক্ষায় থাকলে রোগীর সমস্যা বেশি হয়ে যায়। এজন্য কয়েক কিলোমিটার ঘুরে হাসপাতালে যেতে হয়।
স্থানীয় এলাকাবাসীও ভুক্তভোগীদের দাবী দ্রুত সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ শুরু না করলে ভোগান্তির শেষ নেই সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু হোক দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park