
মো ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার, গাজীপুর
যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক কর্মচারীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বাদ আসর হইতে যমুনা গ্রুপের গাজীপুর জেলার সফিপুর স্পিনিং ডিভিশনের সকল শ্রমিক কর্মচারীদের নিয়ে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মো লিয়াকত হোসেন মোর্শেদ জিএম (এইচআর এডমিন এন্ড কমপ্লায়েন্স) মো এজাজ আহম্মেদ পাকিস্তানী সিঃজিম (প্রডাকশন) মো একেএম কামাল হোসেন সিঃ জিএম (ইউটিলিটি) মো আনসারুল্লাহ জিএম (টেকনিক্যাল পাকিস্তানী) মো নুরুজ্জামান জিএম (মেইনটেনেন্স) এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইউনিটের বিভিন্ন সেকশনের ডিজিএম এজিএম সহ সকল শ্রমিক কর্মচারীগণ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যমুনা গ্রুপের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো আনিসুর রহমান আনিস।
এ সময় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়্যাত নুরুল ইসলাম বাবুল ও তার পরিবারের জন্য দোয়া করা হয়। সকল শ্রমিক কর্মচারীদের জন্য দোয়া করা হয় এবং বিশ্ব মুসলিমদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে আরও আকর্ষণ হিসেবে ইসলামী কুইজের আয়োজন করেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।