1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ-৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ময়মনসিংহ-৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু

মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪৫২ বার পঠিত
Oplus_131072

মোজাম্মেল হক হিরন, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন এলাকার জনমানুষের নেতা, জনপ্রিয় রাজনীতিক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

মনোনয়নের খবর দ্রুত ছড়িয়ে পড়তেই ঈশ্বরগঞ্জজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। স্থানীয় চায়ের দোকান থেকে আড্ডাস্থল—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বাবুর মনোনয়ন।

দীর্ঘদিন ধরে দলের হয়ে মাঠে-ঘাটে কাজ করে আসা এই রাজনৈতিক নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা বিএনপি উচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের বিশ্বাস, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুর হাত ধরে ঈশ্বরগঞ্জে উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আমার প্রতি ঈশ্বরগঞ্জের মানুষ ও দলের আস্থা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি সবসময় এই এলাকার মানুষের সেবা করে যেতে চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি হতে সহযোগিতা করবেন—এই প্রত্যাশা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park