1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ-৪ আসনের বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের মনোনয়নপত্র দাখিল - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

ময়মনসিংহ-৪ আসনের বিএনপি প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের মনোনয়নপত্র দাখিল

তাসলিমা রত্না, ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সদর-৪ (ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অংশবিশেষ ও সদর উপজেলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জননেতা আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। পরে সংক্ষিপ্ত বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন—
“ময়মনসিংহ সদর-৪ আসনের জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে আমি নির্বাচন করছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর মূল শক্তি। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
স্থানীয় বিএনপি নেতারা জানান, আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ একজন ত্যাগী ও জনপ্রিয় জননেতা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে রাজনীতি করে আসছেন। তাঁর মনোনয়নপত্র জমাদানের মাধ্যমে ময়মনসিংহ সদর-৪ আসনে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে তারা মন্তব্য করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ সদর-৪ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা ও জনআলোচনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park