1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মৌচাকে জামায়াতে ইসলামী ও ছিন্নমুল স্বপ্ন চূড়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

মৌচাকে জামায়াতে ইসলামী ও ছিন্নমুল স্বপ্ন চূড়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল সেবা অনুষ্ঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
গাজীপুর প্রতিনিধি

১২ ডিসেম্বর (শুক্রবার) গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হাবিবপুর কেন্দ্রীয় মসজিদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা এবং ছিন্নমুল স্বপ্ন চূড়া ফাউন্ডেশন দরিদ্র, অসহায়, দুস্থ অসুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমির মো বেলাল হোসেন সরকার, আরও উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়নের আমির মো আনিসুর রহমান আনাছ এবং মৌচাক ইউনিয়নের সেক্রেটারি মো শামীম আক্তার। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলা নেতৃবৃন্দ এবং ছিন্নমুল স্বপ্ন চূড়া ফাউন্ডেশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পটি সকাল ৯ টায় শুরু হয়ে একটানা দুপুর সাড়ে বারটা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে প্রধান চিকিৎসক হিসেবে সেবা প্রদান করেন ডাক্তার মো আলতাফ হোসেন চৌধুরী। সহযোগী হিসেবে পল্লী চিকিৎসক মো শামসুদ্দিন শাহীন এবং পল্লী চিকিৎসক মো আব্দুল মালেক কাজ করেন। এতে প্রায় শতাধিক অসহায় দরিদ্র অসুস্থ রোগী সেবা গ্রহণ করেন।

এমন মানবিক সেবা পেয়ে হাবিবপুরের সাধারণ মানুষ অনেক উপকৃত হন এবং তারা কৃতজ্ঞতা স্বীকার করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park