1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুক্তাগাছায় স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত, ঘাতক স্বামী পুলিশ হেফাজতে - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

মুক্তাগাছায় স্বামীর নির্যাতনে গৃহবধূ নিহত, ঘাতক স্বামী পুলিশ হেফাজতে

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামীর হাতে মার্জিয়া আক্তার (১৮) নামের এক গৃহবধূ খুনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মার্জিয়া ওই এলাকার মাদেক মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে ও সিভিল সার্জন অফিসের গাড়িচালক স্বাধীন মিয়ার সাথে দুই বছর আগে প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে মার্জিয়ার বিয়ে হয়। নিহতের বাবা মাদেক মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বাধীন বিভিন্ন সময় মার্জিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। গত বুধবার (১৮ মার্চ) মার্জিয়াকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে স্বাধীন। গতকাল বৃহস্পতিবার ১৯ মার্চ পুনরায় বেধড়ক মারধর করলে একপর্যায়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, অভিযুক্ত স্বাধীন অত্যন্ত উগ্র প্রকৃতির এবং সে প্রায়ই তার বাবা-মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিত। ঘটনার দিন সকালে মার্জিয়াকে বাবার বাড়ি থেকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে স্বাধীন এবং পরিকল্পিতভাবে হত্যার পর ঘটনাটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার নাটক সাজানোর চেষ্টা করে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park