1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকনকে গণসংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মাসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকনকে গণসংবর্ধনা

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনকে নিজ এলাকার জনগণের পক্ষ থেকে এক আন্তরিক গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
দাপুনিয়া-ঘাগড়া এলাকার কৃতি সন্তান হিসেবে তাঁর কর্মদক্ষতা, সততা ও জনসেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে তাঁকে বরণ করে নেন এলাকাবাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমি এই এলাকার সন্তান। আপনাদের ভালোবাসা ও দোয়া আমাকে সবসময় অনুপ্রাণিত করে। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়াই আমার অঙ্গীকার।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও তরুণ প্রজন্মের অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, মোঃ রুকুনোজ্জামান রোকন তাঁর কর্মজীবনে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। তাঁর এই অর্জন এলাকাবাসীর জন্য গর্বের বিষয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park