1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মানুষের মুখে হাসি ফোটালেন আল- ইহসান ফাউন্ডেশন এর একদল স্বেচ্ছাসেবী তরুণ।  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

মানুষের মুখে হাসি ফোটালেন আল- ইহসান ফাউন্ডেশন এর একদল স্বেচ্ছাসেবী তরুণ। 

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৩ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান
শুক্রবার ( ১৩ মার্চ ) কুমিল্লা দাউদকান্দি, গোরীপুর, রায়পুর, মালিখিল বাস ইস্টান, ইলিয়টগঞ্জ বাজার ব্যস্ত রাজপথে দেখা মিললো, এক অনন্য মানবিক দৃশ্যের। ইফতারের ঠিক আগমুহূর্তে যখন নগরীর মানুষ ঘরে ফেরার তীব্র তাগিদে ব্যস্ত, তখন পথে আটকে পড়া শ্রমজীবী ও সাধারণ মানুষের মুখে হাসি ফোটালেন একদল স্বেচ্ছাসেবী তরুণ। 

আল – ইহসান ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন মোড়ে মোড়ে পথচারী, রিকশাচালক ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতারের প্যাকেট ও পানি বিতরণ করা হয়। বিশেষ করে অসহায় বৃদ্ধ, নারী ও শারীরিক প্রতিবন্ধীদের কাছে গিয়ে সরাসরি ইফতারের উপহার পৌঁছে দেওয়া ছিলো অত্যন্ত হৃদয়স্পর্শী।



​মূলত যানজট বা কাজের চাপে যারা সময়মতো ঘরে পৌঁছাতে পারেন না এবং যাদের মানসম্মত ইফতার করার সামর্থ্য নেই, তাদের কথা মাথায় রেখেই এই আয়োজনটি সাজানো হয়েছে। মানবিক এই উদ্যোগটি কেবল রায়পুর এর মাঝেই সীমাবদ্ধ নয়; এলাকাতেও সাফল্যের সাথে ইফতার বিতরণ সম্পন্ন করেছে ফাউন্ডেশনটি। 

প্রতিটি প্যাকেটের ভেতরে খাবারের পাশাপাশি ছিলো মানুষের পাশে থাকার আন্তরিক প্রতিশ্রুতি ও ভালোবাসা।
উপদেষ্টা মন্ডল মাসুদ আলম,বিশিষ্ট ব্যবসায়ী
শরিফুল কানাডা প্রবাসী
সুজন ডুবাই প্রবাসী
সাত্তার সৌদি আরব প্রবাসী
রাসেল মালয়েশিয়া প্রবাসী
মাইনুদ্দিন গিরিশ প্রবাসী
সুমন কক্সবাজার
নাজমুল কক্সবাজার
বাবু সৌদি আরব প্রবাসী
আয়োজকরা জানিয়েছেন, আর্তমানবতার সেবায় তাদের এই ভালোবাসার উপহার বিতরণ কার্যক্রম পুরো রমজান মাস জুড়েই কুমিল্লার বিভিন্ন পয়েন্টে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এই মানবসেবায় সামর্থ্যবান ব্যক্তিদের পাশে থাকার অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park