1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাতারবাড়ীতে আগুনে পুড়ে ছাই এক বিধবা নারীর স্বপ্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

মাতারবাড়ীতে আগুনে পুড়ে ছাই এক বিধবা নারীর স্বপ্ন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৩ কন্যা সন্তানের জননী ঝিনুক আকতার নামের এক বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে বিধবা ঝিনুক আকতারের তিল তিল করে জমানো সংসারের যাবতীয় জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় বসতঘরের মধ্যে থাকা তার বোনের জমানো নগদ ১ লক্ষ টাকাসহ সব মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় ঘরের আগুন নিভানোর গেলেও মূল্যবান আসবাবপত্রসহ কিছুই রক্ষা করতে পারেনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের পশ্চিম তিতা মাঝির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঝিনুক আকতার একই এলাকার মৃত জানে আলমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হঠাৎ করেই বসতঘরটি থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই ঘরটির চারপাশে ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীরা এগিয়ে এসে পাশের পুকুর থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করে। ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

বিধবা ঝিনুক আকতার জানান, প্রায় দুই বছর আগে তার স্বামী মারা যায়। সেই থেকে সেলাই কাজ করে উপার্জিত সামান্য অর্থ থেকে সংসারের খরচ করে একটু একটু করে টাকা জমিয়ে স্বপ্নের ঘরটি তৈরি করেছিলেন। কিন্তু আগুন কেড়ে নিয়েছে তার সেই স্বপ্ন। আর তাই ওই আগুনে সব কিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছেন তিনি। ৩ কন্যা সন্তান নিয়ে এখন কোথায় থাকবেন বা কি খাবেন তাও তার জানা নেই।

এ বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার বলেন, আগুনে বিধবা ঝিনুকের স্বপ্ন পুড়ে গেছে।৩ সন্তান নিয়ে তিনি কোথায় যাবেন, কি করবেন। তার পাশে দাঁড়ানো এখন আমাদের সকলের দায়িত্ব। ইউনিয়ন পরিষদ থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সমাজের বিত্তবানদের ঝিনুক আকতারের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park