1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখাসমূহের সাংগঠনিক সংলাপ সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার শাখাসমূহের সাংগঠনিক সংলাপ সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

গতকাল ২৪ নভেম্বর ২০২৪ সকাল ৯ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের রেলগেইট খাদ্য গুদাম রোড়ে অবস্থিত বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)’ র পবিত্র খানকাহ শরীফে
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল শাখা কমিটি সমূহের সাংগঠনিক সংলাপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসায় গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাবেক শিক্ষার্থী মাওলানা মোহাম্মদ তামজিদুল হক, নাতে রাসুল(দঃ) পরিবেশন করেন আশুগঞ্জ শাখার সদস্য মোহাম্মদ মাসুম রানা, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন মাওলানা মোহাম্মদ তামজিদুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, মোঃ আশরাফুজ্জামান, আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুর রহমান।
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, মোঃ শাহ আলম মিয়া, নিহাত বিন ইসলাম এবং বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন কর্মকর্তাগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park