1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ভিতরে স্ক্যাপ ইয়ার্ডে আগুন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প ভিতরে স্ক্যাপ ইয়ার্ডে আগুন

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকায় রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউদাউ করে জ্বলছে আগুন। স্থানীয়রাদের চিল্লাচিল্লিতে পুরো ইউনিয়নের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম খোকন।

১২ জানুয়ারী (সোমবার) রাত ৯টার দিকে আগুনের সুত্রপাত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভাব হয়নি।

জানাগেছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের স্ক্যাপ ইয়ার্ডে আগুন জ্বলছে, তবে মহেশখালী ফায়ার সার্ভিস সহ তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহেশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সালাহউদ্দিন কাদের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “রাতে বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত ময়লার স্তুপে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। পরে বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্টদের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।” 

তিনি জানান, তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনায় ক্ষতিক্ষতির ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও ঝুঁকিমুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। মহেশখালী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মকর্তা রামপ্রশাদ দাশ বলেন, মূলত বি—ক্লাস শ্রেণীর কিছু লোকজন স্ক্র্যাপে পরিকল্পিত ভাবে আগুন লাগিয়ে বলে ধারণা করছি। বর্তমানে মহেশখালীর ২টি এবং চকরিয়া থেকে একটিসহ মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনার কাজে কাজ করেছে। 

তিনি বলেন, “আগুন এখনো নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। আশেপাশে যেহেতু কোনো স্থাপনা নাই সেহেতু বড় ধরণের কোনো ক্ষতি হওয়ার সম্ভবনা নাই। বর্তমানে মহেশখালী উপজেলার ইউএও ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ডিডি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।”

কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেডের তত্ববধয়াক প্রকৌশলী (তড়িৎ) এ.এইচ এম রোকনুজ্জামান বলেন, “ফেলে রাখা স্ক্র্যাপ ইয়ার্ডে হঠাৎ আগুন লাগে। তবে আগুনের সুত্রপাত নিয়ে নিশ্চিত কোনো তথ্য তিনি জানাতে পারেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park