
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। উক্ত অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ০১জন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
১৫ই সেপ্টেম্বর (রবিবার) রাতে মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী কন্টিজেন্ট মহেশখালী। এ সময় তার ঘর তল্লাশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়৷ পূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে জানা না যায়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উলেখ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে জানান নৌবাহিনী কন্টিজেন্ট মহেশখালী।