
২৪ ই ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা প্রশাসন, ত্রিশাল ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় হদ্দের ভিটা, বৈলর নামক স্থানে অবস্থিত মেসার্স সায়মা ব্রিকসটি ভেঙে গুরিয়ে দেওয়া হয় ও ৫০০০০/- টাকা জরিমানা ধার্য করা হয় এবং বালিয়ার পাড়, বৈলর নামক স্থানে মেসার্স হিটলার ব্রিকসটিকে ৫০০০০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলার সহকারি পরিচালক জনাব নাজিয়া উদ্দিন। এছাড়া উক্ত অভিযানে ত্রিশাল থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে