1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি শাহ কামাল আকন্দ অসুস্থ তাই সকলের দোয়াপ্রার্থী - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি শাহ কামাল আকন্দ অসুস্থ তাই সকলের দোয়াপ্রার্থী

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

পুলিশ জনগণের বন্ধু উক্তিটির যথার্থ প্রতিচ্ছবি ফুটে উঠেছিলো ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক ওসি ও কোতোয়ালি মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দের কার্যক্রমে। পুলিশ নিয়ে অনেকের বিরূপ ধারণা থাকলেও সে ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছিলো তার মানবিকতা, সততা আর নিরলস জনসেবার মাধ্যমে। তিনি ব্যতিক্রমধর্মী মিষ্টভাষী একজন পুলিশ অফিসার। সহকর্মীদের নিয়ে তিনি রাতদিন অক্লান্ত পরিশ্রমে জনসেবা করে বিভাগীয় ময়মনসিংহের প্রধান নগরী কোতোয়ালি মডেল থানা এলাকার জনগণকে নিরাপদে রেখেছিলেন। গরীব অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযেগিতাও করতেন। যার জন্য তার ঝুলিতে রয়েছে অনেক সম্মাননা ও পুরস্কারও। জেলা পুলিশের মাসিক সভায় বিভিন্ন কাজের সরুপ হিসাবে শ্রেষ্ঠ সম্মাননা ও পেয়েছেন অনেকবার। সকলের সেই প্রিয় মুখ কোতোয়ালী মডেল থানার সাবেক ওসি শাহ কামাল আকন্দ ই অসুস্থ হয়ে ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তার হার্টে দু’টি ব্লক ধরা পড়েছে, একটি ব্লকে রিং পড়ানো হয়েছে, আরেকটি ব্লকে দ্রুত রিং পড়ানো হবে বলেও জানা গেছে। তবে বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে সকলের মাঝে ফিরে আসতে পারেন সেই জন্য সকলের দোয়া চেয়েছেন।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালি মডেল থানায় তিনি যেন একজন প্রগতিশীল আদর্শ পুলিশ অফিসার ছিলেন। জেলা৷ গোয়েন্দা শাখা এবং কোতোয়ালী মডেল থানায় যার দায়িত্ব গ্রহণের পর থেকে মাদকদ্রব্য নিমুর্ল, পুলিশি কাজে আধুনিকায়ন, তথ্য- প্রযুক্তির ব্যবহার সহ সততা এবং মননশীল মেধার পরিচয় দিয়েছিলেন।

পুলিশ জনতার, জনতা পুলিশের” এই শ্লোগানের সবটাই বাস্তবায়িত করতে তিনি যেন বদ্ধপরিকর। অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ ময়মনসিংহের মানুষের চোখে আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরীবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। বছর জুড়ে অধিকাংশ মানুষই তাকে সাধারণ জনগণ ন্যায় বিচার প্রাপ্তি ও আস্থার শেষ আশ্রয়স্থল হিসেবে দেখেছেন। তাঁর সততা, ন্যায়নিষ্ঠা ও বিচক্ষণ বুদ্ধিমত্তা এবং কর্তব্য পরায়ণতায় ময়মনসিংহ নগরীসহ কোতোয়ালী থানা এলাকা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখল বাজদের হাত থেকে অনেকাংশে মুক্ত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park