1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে ৩০২ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ময়মনসিংহে ৩০২ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার জব্দ।

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পঠিত


তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহের ঢাকা বাইপাস এলাকার শিকারীকান্দা থেকে ৩০২ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পায়, ঢাকা-ময়মনসিংহ রোডে গোপনে মাদক পাঁচার হচ্ছে। এরপরেই কোতোয়ালি মডেল থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন স্পটে চেকপোস্ট জোরদার করে। পরে দূতগতিতে একটি সাদা প্রাইভেটকার চেকপোস্ট ক্রস করলে গাড়িটির পিছু নেয় পুলিশ। শিকারিকান্দা এলাকায় প্রাইভেটকাটি পৌছানোর পর গাড়ি থামিয়ে চালকসহ দ্রুত পালিয়ে যায় অপরাধীরা। এরপর সেখান থেকে মাদকসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ। বৃহস্পতিবার ১২ টায় কোতোয়ালি মডেল থানায় জব্দকৃত মাদকের বিষয়ে এসব তথ্য জানায় থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম। জব্দকৃত গাড়িতে একটি সরকারি অফিসের চালকের আইডি কার্ড ও মোবাইল পাওয়া যায়। এই মাদক চোরাকারবারির সাথে কারা কারা জড়িত তাদের ধরতে অনুসন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছেন। অসমর্থিত একটি সুত্রে জানা গেছে, প্রাইভেটকারটি একটি সরকারি প্রতিষ্ঠানের। সরকারি প্রতিষ্ঠানের গাড়ি ব্যবহার করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার করার খবরে ময়মনসিংহে নানা আলোচনা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park