1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আয়াস দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আয়াস দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১১৬ বার পঠিত


তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন।

সোমবার (২৬-মে) সকাল ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রীজ মোড়ে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আয়াস গণমাধ্যম কে জানায়, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে ৪/৫ জন সন্ত্রাসী যুবক তাকে ঘিরে ধরে নানান গালিগালাজ করে এবং তাকে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে আয়াসের পায়ে এবং শরীরের দু-এক জায়গায় ছুড়ির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌড়ে চলে যায়। এসময় আয়াস তার পরিচিতজনদের ফোন করলে স্থানীয় লোকদের সহায়তায় আয়াসকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে দ্রুত ভর্তি করান এবং চিকিৎসা শুরু করেন। আয়াস জানান, যারা হামলা করেছে, তিনি তাদের চিনেন না। হামলাকারীরা আয়াসকে মেরে ফেলার হুমকি দেয়। এ ঘটনার পর তিনি নিরাপত্তা হীনতায় ভোগছেন। চিকিৎসকরা বলছেন আয়াসের অবস্থা খুব গুরুতর নয়। সঠিক চিকিৎসা শেষে সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। এ ব্যাপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন জড়িতদের ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park