1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে পিবিআই তদন্তে তারাকান্দায় সেপটিক ট্যাংকে অজ্ঞাত নারীর লাশের পরিচয় সনাক্ত গ্রেফতার -১ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে পিবিআই তদন্তে তারাকান্দায় সেপটিক ট্যাংকে অজ্ঞাত নারীর লাশের পরিচয় সনাক্ত গ্রেফতার -১

তাসলিমা রত্না ময়মনসিংহ 
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯০ বার পঠিত

 

তাসলিমা রত্না ময়মনসিংহ

 

গত ০৩/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় তারাকান্দা থানাধীন দাদরা গ্রামে পরিত্যক্ত বাড়ীর সেপটিক ট্যাংকে অজ্ঞাত মহিলার গলিত মৃতদেহ পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ, র‌্যাব ও সিআইডির পাশাপাশি পিবিআই ময়মনসিংহ জেলার একটি টিম ঘটনার রহস্য উদঘাটনের জন্য ছায়া তদন্ত শুরু করে।

 

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই জনাব মোঃ মোস্তফা কামাল এর তত্ত্বাবধানে পিবিআই, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার এর সার্বিক সহযোগীতায় তদন্তকারী কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক(নিঃ) ও তার টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় সনাক্তের মাত্র ২৪ ঘন্টার মধ্যেই হত্যাকান্ডে জড়িত আসামীর পরিচয় সনাক্ত করতে সক্ষম হয় এবং গত ০৫/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকায় ফুলপুর থানাধীন ফুলপুর বেপারী পাড়া এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামী ০১। রোহান মিয়া (২৫) পিতা-মোঃ আলাল মিয়া মাতা- সেলিনা খাতুন, সাং-দাদরা, থানা-তারাকান্দা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করে। আসামীর হেফাজত থেকে তার দেখানো ও সনাক্ত মতে ডিসিস্টের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং পিবিআই মামলাটি স্বউদ্যোগে গ্রহণ করে।

 

জানা যায়, ডিসিস্টের নাম সুফিয়া খাতুন (৩৪), পিতা-কেরামত আলী, সাং-পাতিলগাঁও, থানা-ফুলপুর জেলা-ময়মনসিংহ। তিনি গত ২৯ তারিখ ছাগল বিক্রি করতে স্থানীয় তারাকান্দা বাজারে যায় এবং সন্ধ্যা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। এসংক্রান্তে তার ছোট ভাই ইলিয়াস তারাকান্দা থানায় একটি সাধারন ডায়েরী করেন।

 

পিবিআই এর তদন্তে প্রকাশ পায় যে, গ্রেফতারকৃত আসামী রোহান তার একজন বন্ধুর কাছ থেকে ভিকটিম সুফিয়ার মোবাইল নম্বরটি নিয়ে প্রেমের অভিনয় করে এবং গত ২৯/০৬/২০২৫ তারিখে ভিকটিম সুফিয়া তারাকান্দা বাজারে ছাগল বিক্রি করতে আসলে আসামী রোহান তার সাথে দেখা করে ভিকটিম সুফিয়াকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং রাত অনুমান ২১.০০ ঘটিকার দিকে আসামীর এলাকায় জনৈক গেসু মিয়ার পরিত্যক্ত নির্জন বাড়ীতে ভিকটিমকে নিয়ে গিয়ে আসামী রোহান ভিকটিম সুফিয়ার সাথে শারীরিক সম্পর্কে জড়ায়। শারীরিক সম্পর্ক শেষে এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এবং তা ঝগড়ায় পর্যবসিত হয়। ভিকটিম সুফিয়া উত্তেজিত হয়ে আসামীকে চড় মারলে আসামী ক্ষিপ্ত হয়ে ভিকটিমের গলায় ওড়না পেঁচিয় হত্যা করে সেপটিক ট্যাংক এর ভিতরে ফেলে দেয়।

 

আসামী রোহান ডিসিস্ট সুফিয়ার সাথে থাকা ৪,০০০/- টাকা ও মোবাইল ফোনটি নিয়ে আত্মগোপনে চলে যায়।

 

জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই ময়মনসিংহ জানান, পিবিআই এর আভিযানিক টিমের নিরলস প্রচেষ্টা ও পিবিআই হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার সহযোগীতায় মাত্র ০১ দিনের মধ্যেই চাঞ্চল্যকর ক্লুলেস এই হত্যাকান্ডের আসামীকে গ্রেফতার করা এবং আসামীর হেফাজত থেকে ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্লখ্য যে, আসামী রোহান পূর্বেও এইরূপ হত্যাকান্ড জনিত মামলার সাথে জড়িত মর্মে তথ্য পাওয়া গিয়েছে। আসামী রোহান মিয়া (২৫) কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার ঘটনায় গ্রেফতার আসামী রোহান (২৫) এর সাথে আরও কারো সম্পৃক্ততা ছিল কিনা এবিষয়ে তদন্ত অব্যাহত আছে।

 

০১। সালাহ উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক(নিঃ), তদন্তকারী কর্মকর্তা, মোবাঃ 01711226726

০২। জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার। মোবাঃ ০১৩২০০২৯১৭০

 

তারিখঃ ০৬/০৭/২০২৫ খ্রিঃ

মোঃ রকিবুল আক্তার

পুলিশ সুপার

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park