1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহে ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে ড. মিজানুর রহমান আজহারির শুআগমন বার্তা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহে ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে ড. মিজানুর রহমান আজহারির শুআগমন বার্তা

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহে মিজানুর রহমান আজহারি সাহেবের মাহফিলের জন্য শহরবাসীকে কিছু নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছে মাহফিল আয়োজক কমিটি…

বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে ওইদিন । শম্ভুগঞ্জ ব্রীজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে । এছাড়া ময়মনসিংহ নগরের মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতপুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন । তবে শহরের অবস্থা অনুযায়ী ইজিবাইক (অটো) চলাচল করবে ।

ওইদিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে । সেক্ষত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলে কোন বাধা থাকবে না । তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপাস সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে ।

আজ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজহারি কোনো দল বা গোষ্ঠীর নন । তিনি বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার । তাঁর আগমনের দিন ময়মনসিংহে লাখ লাখ মানুষ থাকবেন । যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবেন, সেহেতু মানুষের কিছু অসুবিধা হতে পারে । সে জন্য তিনি সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন । তিনি বলেন, ইসলামের স্বার্থে আমরা সবাই এ অসুবিধা মেনে নিবো ।

ওই দিন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন । তবুও অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ওই দিন মাহফিলে অংশ নেওয়া মহিলাদের স্বর্ণালঙ্কারের মত দামি জিনিস ব্যবহার না করতে বলেন তিনি । পুরুষেরাও প্রত্যেকে নিজের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যেনো বিশেষ সর্তক থাকেন ।

মাহফিলের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সার্কিট হাউজ মাঠ । ২ লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও পুরো মাঠটিতে অবস্থান নিতে পারবেন সমাবেশে অংশগ্রহণকারীরা । থাকবে সিসি ক্যামেরা । ২২ টি স্থানে বড় পর্দায় সরাসরি প্রচার করা হবে মাহফিল ।

সকাল দশটায় শুরু হবে মাহফিলের কার্যক্রম । শেষ হবে আসরের নামাজের পর, ইনশাআল্লাহ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park