1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহের সাংবাদিকদের দাবী আগামী সপ্তাহের মধ্যে বাস্তবায়নের আহবান -সংস্কার কমিটি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ময়মনসিংহের সাংবাদিকদের দাবী আগামী সপ্তাহের মধ্যে বাস্তবায়নের আহবান -সংস্কার কমিটি

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কারের দাবীতে (সংস্কার কমিটি) এর আয়োজনে মঙ্গলবার ৪ ফেব্রুয়ারী ২০২৫ বিকাল ৫ ঘটিকায় দুর্গাবাড়ী রাইট পয়েন্ট অস্থায়ী কার্যালয়ে উপহার সামগ্রী বিতরনকালে সাংবাদিকদের সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ প্রেসক্লাব (সংস্কার কমিটি)’র মূখ্য সংগঠক শিবলী সাদিক খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন, জহর লাল দে, আলমগীর হোসেন উজ্জ্বল খান, আরিফ রেওগীর মুজিবর রহমান অনিন্দ্য মিন্টুৃ প্রমুখ।

এ সময় সাংবাদিক বক্তারা বলেন, “প্রেসক্লাব ফর প্রেসম্যান” দাবী আদায়ের আন্দোলন ময়মনসিংহে সর্ব মহলে ন্যায় সংগত স্বীকৃতি পেয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যে সাংবাদিকদের সংশ্লিষ্ট প্রস্তাবনা নিয়ে কাজ শুরু করেছেন। আমরা সাংবাদিকদের দাবি অধিকার মর্যাদা বাস্তবায়নে আর কালক্ষেপণ চাই না। আগামী এক সপ্তাহের সকল পক্ষ নিয়ে সমঝোতা বৈঠক আহবান করে ময়মনসিংহ প্রেসক্লাবের সমস্যা সংকট নিরসনে জেলা প্রশাসনের প্রতিশ্রুত উদ্যোগ গ্রহন করার আহবান জানিয়েছেন সংস্কার কমিটির নেতৃবৃন্দ।
সভা শেষে বিভাগীয় কমিশনার কর্তৃক উপহার সামগ্রী কম্বল সকল সাংবাদিকদের মাঝে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া পলাশ, মাইন উদ্দিন উজ্জ্বল, সুমন ভট্রাচার্জ সাদেকুর রহমান, আবুল কালাম আজাদ, মীর বাবুল, মফিদুল ইসলাম লাভলু, রোকসানা আক্তার, সজিব বিপিন, আরিফ রব্বানী, আশিকুর রহমান মিঠু আবুজর গিফার জাফর, তারিকুল ইসলাম লিটন, মমতাজ বেগম পপি, মাহমুদুল্লাহ রিয়াদ, মোশারফ হোসেন জুয়েল, আমিনুল ইসলাম, বিসু সাহা, সেলিম আকন্দ, আব্দুল হাকিম, খোকন সাহা, মিজানুর রহমান মিজান, মারুফ হোসেন শেখ মোঃ দ্বীন ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park