1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ময়মনসিংহের ভালুকায় তিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

ময়মনসিংহের ভালুকায় তিন ব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

মোঃ সোহাগ হোসেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ সোহাগ হোসেন
স্টাফ, রিপোর্টার

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার
(১৯ জুন) ময়মনসিংহের ভালুকায় জাতীয় ফল মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ
চত্বরে আয়োজিত ওই ফল মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত। মেলার
আয়োজন করেছে উপজেলা কৃষি অফিস। এদিন বেলা ১২টায় উপজেলা
নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ ওই মেলার আনুষ্ঠানিক
উদ্বোধন করেন। মেলার স্টল ঘুরে ইউএনও বলেন, মেলায় দেশীয় বিলুপ্ত প্রায় ফল
ছাড়াও বাণিজ্যিক ভিত্তিতে যেসকল ফল উৎপাদিত হচ্ছে সেগুলোও মেলায় স্থান
পেয়েছে। যারা ভোক্তা এবং চাষী রয়েছেন তারা এই মেলা থেকে উপকৃত হবেন
এবং দেশীয় ফল চাষাবাদে আরো উদ্বুদ্ধ হবেন।
এছাড়া উপজেলা কৃষি অফিসার নুসরাত জামান জানান, তাদের ওই মেলাতে
আম, জাম, কাঁঠালসহ দেশী ও বিদেশী, উচ্চফলনশীলসহ প্রায় ৩০টি ফল মেলায়
প্রদর্শিত হচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিক ভিত্তিতে
কৃষকসহ তরুণ উদ্যোক্তারাও ফলের চাষ করছেন। এই মেলার মাধ্যমে দেশীয় ফল চাষে
কৃষকদের আগ্রহ আরো বাড়বে বলে তিনি মনে করেন। এ সময় উপজেলা মৎস্য
কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সমবায়
কর্মকর্তাসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা
কর্মচারিগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park