
তাসলিমা রত্না ময়মনসিংহ
কোতোয়ালী ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ২৪ ঘন্টায় আসামি গ্রেফতার। রহস্য উদঘাটন
বিজয়ের মাস ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর নওমহল সারদা ঘোষ রোডে নির্মানাধাীন ভবন টাওয়ার বিল্ডিংয় নং – ৪৩ এর ৩য় তলায় এক যুবকের মৃতদেহ পড়ে আছে খবর হয় আর এ খবরের ভিত্তিতে দ্রুত কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ সফিকুল ইসলাম খান, এবং জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং ৩ নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন ঘটনা স্থল পরিদর্শন করেন এ সময় তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন নিহত ব্যাক্তি ভবনের নির্মান শ্রমিক ফোরম্যান রমজান আলীর (২৪)লাশ পিতা মোঃ রশিদুল ইসলাম সাং – পূর্ব বরগ্রাম কাশিনাথ পুর থানা জলঢাকা জেলা নিলফামারী তার নিজ শয়ন কক্ষে বিকৃত অবস্থায় পড়ে আছে। পরে ঘটনার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ একটি চৌকস অভিযানিক টিম ভবনের অপরাপর নির্মান শ্রমিকদের জিজ্ঞেস বাদে জানতে পারেন নিহত ফোরম্যান রমজান আলীর কাছে কতিপয় নির্মান শ্রমিকের মজুরী পাওনা ছিল । আর তারই আলোকে পুলিশের যৌথ অভিযানিক টিম ঘটনাস্থল থেকে জব্দকৃত ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে এবং ভবনের প্রবেশ পথে স্থাপিত সিসিটিভি ফুটেজ দেখে নির্মানাধীন ভবনের রড মিস্ত্রি মোঃ আমিনুল ইসলাম (২৫) কে সন্দিগ্ধ হিসেবে সনাক্ত করে পুলিশ । পরবর্তীতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানিক টিম ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার সকাল ৭ টায় এই নারকীয় হত্যা কান্ডের একমাত্র নায়ক আমিনুল ইসলামকে নরসিংদী জেলা সদর শাহপ্রতাপ মোড় একটি ছাত্রবাস থেকে গ্রফতার করে পুলিশের টিম । গ্রেফতারকৃত আমিনুল ইসলাম প্রাথমিক জিজ্ঞেস বাদে হত্যা কান্ডের সত্যতা শিকার করেছে ।