
আঃ আজিজ চৌধুরী,মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাংগাইল মধুপুরে টানা বৃষ্টিতে মাটিতে শুয়ে পড়েছে ধান, দুশ্চিন্তায় কৃষক
নিম্নচাপের প্রভাবে টাংগাইল জেলার বিভিন্ন উপজেলায় টানা বৃষ্টিতে মাটিতে শুয়ে পড়েছে রোপা আমন ধান। ফলন ঘরে তোলার আগমুহূর্তে আধা পাকা ও কাঁচা ধান মাটিতে শুয়ে পড়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন আমনচাষিরা। ৫-৬ সপ্তাহের মধ্যে মাঠের পাকা ধানগুলো কেটে ঘরে তোলার অপেক্ষায় ছিলেন কৃষকেরা। কিন্তু কার্তিকের শেষে অ সময়ের বৃষ্টি হওয়ার পাকা ধানগুলো মাঠে শুয়ে যায়। এতে ভারী বর্ষণে ধান ও আনারস ও কলা সবজি খেতে পানি জমে গেছে। ফলে মাঠের ধান ও সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে।রবিবার ২ই নভেম্বর) টাংগাইল জেলার মধুপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের আমনের মাঠে গিয়ে দেখা গেছে,কাঁচা ও হলুদ হয়ে আসা ধানের খেতগুলো মাটিতে মিশে রয়েছে। বিঘার পর বিঘা জমির ধান শুয়ে পড়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কায় রয়েছেন কৃষকেরা।