1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় বিএনপি'র পক্ষ থেকে ধানের শীষ পেলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা

ভালুকায় বিএনপি’র পক্ষ থেকে ধানের শীষ পেলেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু

মোঃসোহাগ হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ সোহাগ হোসেন ময়মনসিংহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৫৫ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে প্রার্থী হিসেবে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় কমিটির সাবেক সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে মনোনীত প্রার্থী ঘোষণা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মনোনীত প্রার্থীর ঘোষণার পরপরই ভালুকা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদলসহ ১১টি ইউনিয়ন, সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সমর্থকরা আনন্দ, মিষ্টি বিতরণ এবং স্লোগানের মাধ্যমে বাচ্চুকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুকরিয়া জানিয়ে বলেছেন, ভালুকায় স্বাধীনের পর থেকে যে কয়েকটি রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা যে পরিমাণে মামলা এবং কারাগারে গিয়েছেন। তাদের চেয়ে চার গুণ বেশি মামলা ও দশ গুণ একাই কারাগারে গিয়েছি আমি।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আজকে ২০ বছর পর আবার মনোনীত হয়েছে। আপনাদেরকে সাথে নিয়ে দিনের পর দিন, রাতের পর রাত এই আন্দোলন সংগ্রাম না খেয়ে, না ঘুমিয়ে আপনাদেরকে কষ্ট দিয়েছি।

আপনারা কারা নির্যাতিত হয়েছেন, গুলি খেয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, জমি, ব্যবসা-বাণিজ্য, গরু-ছাগল, গাছপালা হারিয়েছেন। আজকের পর থেকে ভালুকার কোন রাজনৈতিক দল, সনাতন ধর্মের মানুষ, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ কোনোভাবেই আমাদের ধারায় নির্যাতিত হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park