1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

ভালুকায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ

লিমা আক্তার–ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৪৪ বার পঠিত

লিমা আক্তার–ময়মনসিংহ

ময়মনসিংহের ভালুকায় কাচিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে আর্থিক দূর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়টির সহকারী শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষকদের সঙ্গে সমন্বয় না করে লেয়াজুর ভিত্তিক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়নের নামে শিক্ষকদের টাকা বকেয়া রেখে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতার মাধ্যমে বিদ্যালয় পরিচালনা, বিদ্যালয়ের একাউন্ট তহবিল থেকে থেকে ব্যাক্তিগত একাউন্টে ১২০০০০ টাকা গোপনে ট্রান্সফার, সরকারি প্রণোদনা বাবদ ৫০০০০০ টাকা আত্মসাৎ, দুজন দাতা সদস্যদের ব্যাংক থেকে ৪০০০০০ টাকা আত্মসাৎ, সোলার প্যানেল আইপিএস বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ,৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে মোটা অংকের অর্থ বানিজ্য, বিদ্যালয়টির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের নামে অর্থ আত্মসাৎ, এমনকি নিজের এসব আর্থিক দূর্নীতি ও অপকর্ম ঢাকতে বার বার রেজুলেশন বহি পরিবর্তন করেন তিনি। উল্লেখ্য বিদ্যালয়ের শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকলেও শিক্ষার মান উন্নয়নে তার মাথা ব্যথা নেই। তৎকালীন সরকারের ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘ্নে নিজের অপকর্ম চালিয়ে যাওয়ার সুযোগ পায়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নে ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে উল্লেখিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নেওয়ার দাবি শিক্ষার্থী ও সচেতন মহলের। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক ওয়াদুদ জানান, আমি কোন অর্থ আত্মসাৎ করিনি সব উন্নয়ন কাজে ব্যায় করা হয়েছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park