1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভালুকায় আগামী জানুয়ারী - ফেব্রুয়ারী মাসব্যাপী তারুণ্য উৎসব পালন করবে উপজেলা প্রশাসন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ভালুকায় আগামী জানুয়ারী – ফেব্রুয়ারী মাসব্যাপী তারুণ্য উৎসব পালন করবে উপজেলা প্রশাসন

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

 

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহায়তায় ও বাস্তবায়নে নতুন বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে গড়ে তুলতে যুবসমাজকে উজ্জীবিত করতে ২০২৫ সালে যুবদের নতুন স্বপ্নে জাগিয়ে তোলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সহযোগিতায়, তারুণ্যের উৎসব ২০২৫-এর লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলা এবং বাংলাদেশের বৈচিত্র্য ও সংস্কৃতির সৌন্দর্যকে উদযাপন করতে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন এর ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ভালুকা উপজেলা প্রশাসন।

উৎসবটি ব্যাপকভাবে উদযাপনের লক্ষ্যে
ভালুকা উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী জানুয়ারী ২০২৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ মাসব্যাপি উপজেলায় ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, একটি কাবাডি ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি কর্মসূচি
পালন করবে উপজেলা প্রশাসন। জানুয়ারি-ফেব্রুয়ারি মাসব্যাপি এই কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়ে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি জানান-এবারের তারুণ্যের উৎসবের প্রতিপাদ্য “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” (Change the Country, Change the World)। তারুণ্যের উৎসব – ২০২৫ এর উদ্দেশ্য হলো ক্রিকেটের শক্তিকে কাজে লাগিয়ে যুবসমাজকে ঐক্যবদ্ধ করা। তরুণদের মাঝে সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচার করা। দেশীয় সংস্কৃতি ও মূল্যবোধকে জাগিয়ে তোলা। দেশব্যাপী সাংস্কৃতিক উৎসব পালন করা। যুবকদের আত্ম-উন্নয়ন ও চরিত্র গঠনের সুযোগ প্রদান করা এবং নেতৃত্বের গুণমান, পারস্পরিক সহনশীলতা ও সহানুভূতি ধারণ করা।

এব্যাপারে ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন-তারুণ্যের উৎসবের অংশ হিসেবে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে সরকারি-বেসরকারি সম্মিলনে সারাদেশের ন্যায় ভালুকা উপজেলায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।এর অংশ হিসাবেই আগামী জানুয়ারি মাস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসব পালিত হবে। শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবে। তিনি জানান-তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের উৎসব ২০২৫ যথাযথ মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে লিড মিনিস্ট্রি হিসাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিস্তর কর্মসূচি গ্রহণ করেছে।তারই ধারাবাহিকতায় ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষে এমন কর্মসূচি নেয়া হয়েছে।

উল্লেখ্য, আগামী জানুয়ারী ২০২৫ থেকে ফেব্রুয়ারী ২০২৫ মাসব্যাপি উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park