1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৩ বার পঠিত


মুহাম্মদ হাফিজ
: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮নং ওয়ার্ড (জেয়ালা, বাধনডাঙ্গা, নুনগোলা ) বনাম ৪নং ওয়ার্ড (দহাখোলা, রামচন্দ্রপুর) এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব জামায়াতের যুব ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রবিউল ইসলাম ও সেক্রেটারি আশরাফুল ইসলাম বুলু ,০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইন, ঢাকার পিওর ক্রপস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর আবু জাফর এমডি সালেহ,সাতক্ষীরা সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ আবদুল ওয়াদুদ, ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের টিম সদস্য মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, বাংলা বাজারের আলোর ঠিকানা প্রকাশনীর প্রকাশক ইসলাম হোসেন ইমন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম রাশিদুজ্জামান রানা, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান আলী এবং সহকারী শিক্ষক মাওলানা আশরাফুজ্জামান খোকন ও মোঃ আব্দুর কাদের ,২নং ইউ: সদস্য মিজানুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রবি সিম ডিস্টিবিউটর মোঃ ইমরান হোসেন প্রমুখ।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মোঃ হাফিজুর রহমানের মাঠ পরিচালনায়
৪নং ওয়ার্ডকে (দহাখোলা, রামচন্দ্রপুর) ফাইনাল খেলায় হারিয়ে ৮নং ওয়ার্ড (জেয়ালা, বাধনডাঙ্গা, নুনগোলা ) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park