
এম,মছিবুর রহমান বাবুল,
বোয়ালখালি উপজেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
চট্টগ্রাম বোয়ালখালি উপজেলায়া বাবা শখের মোটরসাইকেল কিনে না দেওয়ায় আত্মহত্যা করেছে এক কিশোর।
গতকাল(২২ জুলাই)মঙ্গলবার বোয়ালখালি পৌরসভার পূর্ব গোমদন্ডী ৫ নং ওয়ার্ড দরপপাড়া মোহাম্মদ নাছেরের ছেলে সাইদুর রহমান(১৯) বিষ খেয়ে মৃত্যু বরণ করেন।
নিহত সাইদুর খাগড়াছড়ি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতো,কিছু দিন আগে কর্মস্হ থেকে নিজ বাড়িতে চলে আসে।
সেই মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য মা-বাবার সাথে বায়না ধরে।
এক পর্যায়ে রাগের মাথায় সে বিষ পান করে।
খবর পেয়ে বোয়ালখালি থানার উপ-পরিদর্শক(এসআই)মোহাম্মদ ফারুক উপস্থিত হলে জানতে পারেন, গত রবিবার রাত নয়টার দিকে নিজ ঘরে সাইদুর বিষ পান করার পর পরিবাররের লোকজন তাকে বোয়ালখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখান থেকে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ১২টায় তার মৃত্যু হয়।